1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সাংবাদিকের বাড়িতে হামলা, নারীসহ আহত দুই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৩০ পিএম
  • ৯৩৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে দৈনিক মানবজমিন পত্রিকার শিবচর প্রতিনিধি হায়দার আলীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। পুরানো বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় লাক্কু মাদবরের নেতৃত্বে ১০/১২ জনের এক দল আকস্মিক হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করে। এসময় সাংবাদিকের মা মনোয়ারা বেগম এবং ছোট ভাই হানিফ বেপারীকে বেধরক মারপিট করে। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে সাংবাদিক হায়দার আলীর বাড়িতে হামলা চালায় হাতেম মাদবরের ছেলে লাক্কু মাদবর সহ ১০/১২ জন দূর্বৃত্ত। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের ভেতর ঢুকে মহিলাসহ দুইজনকে পিটিয়ে আহত করে। তাদের চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

আহত মনোয়ারা বেগম জানান,’তারা আমাদের প্রতিবেশি। দীর্ঘদিন ধরেই লাক্কু মাদবররা আধিপত্য বিস্তার করতে আমাদের সাথে বিরোধ করে আসছে। তারা নানা সময় খবরদারি করে। আজকে অতর্কিতভাবে বাড়িতে এসে হামলা করে। মারধর করে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন,এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!