1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরের ইজিবাইক চালকের মরদেহ সদরপুরে উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৬.০৫ পিএম
  • ১০৬৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ফরিদপুরের শাহজাহান বেপারী (৪০) নামের ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাড়ী মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মিয়াজান বেপারীকান্দি গ্রামে। তার পিতার নাম আমিন বেপারী।

সদরপুর থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ গিয়ে চরমানাইর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পাড়ের রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রামের জনৈক লতিফ খানের সরিষা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে গিয়ে দুবৃর্ত্তরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন শাহজাহান বেপারী। এরপর সে রাতে বাড়ী ফিরেনি। বারবার তার মোবাইল ফোনে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করে কোথাও শাহজাহানের হদিস পায়নি। বুধবার ভোরে শাহজাহানের মোবাইল থেকে স্বজনদের কাছে ফোন আসে, ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তিনি ফজরের নামাজ পড়তে এসে ফোনটি রাস্তায় কুড়িয়ে পেয়েচেন। দুপুরে সদরপুরে লাশ পাওয়া গেছে এমন তথ্যের ভিক্তিতে তারা থানায় যোগাযোগ করে শাহজাহানের লাশটি সনাক্ত করে।

সদরপুর থানার সেকেন্ড অফিসার কৃষ্ণ কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!