1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচর থেকে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে আহত ১ জনের মৃত্যু।

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৮.১১ পিএম
  • ৭৫৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার আহত বজলুর রহমান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত বজলুর রহমান শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খানকান্দি পূর্বপাড় এলাকার মন্নাফ বেপারীর ছেলে ও ভদ্রাসন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও দলীয় সুত্র জানায়, শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্য শিবচর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কয়েকটি বাস,মাইক্রোবাস ও প্রাইভেটকার যোগে রওনা হয়।পথিমধ্যে সকাল ৯ টার দিকে নেতাকর্মীদের বহন করা একটি প্রাইভেট কার ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজায় টোল দিতে ছিলো।এসময় পিছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।এসময় গাড়িতে থাকা বজলুর রহমানসহ আরো ৪ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। সেখানে রাতে চিকিৎসাাধীন অবস্থায় বজলুর রহমান মারা যান।

ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন মাদবর বলেন,বজলুর রাজনীতেতে আমাদের একজন মেধাবী ও দক্ষ নেতা ছিলেন।তার মৃত্যুতে আমাদের দলের অনেক ক্ষতি হলো।এটা পূরন হবার নয়।

শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম মুঠোফোনে সারাক্ষণ নিউজকে বলেন,সকালে আমরা সবাই ঢাকার উদ্দেশ্য রওনা হয়ছিলাম।বজলুর রহমান একটি প্রাইভেট কারে ছিলো।কারটিকে একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়।বজলুর কারের পিছনে ছিলেন।সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়া হয়।সেখানে কিছুক্ষণ আগে মারা যায়।সে আমাদের দলের একজন ভালো ও দক্ষ কর্মী ছিলেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!