1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে থেকে ৭ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে বিএনপির সমাবেশে

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৯.৪৯ পিএম
  • ৭৯০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

শনিবার রাজধানীতে বিএনপির সমাবেশে যোগ দিতে মাদারীপুর জেলা থেকে প্রায় ৭ হাজার নেতাকর্মী যোগ দেওয়ায় কথা রয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ প্রায় ৫ হাজার নেতা কর্মী ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে মুঠোফোনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন,আগামীকাল বিএনপির ঢাকায় সমাবেশ। এটি স্মরনকালের সবচেয়ে বড় সমাবেশ হবে। ইতোমধ্য মাদারীপুর থেকে জেলা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতারা ঢাকা অভিমুখে রওনা হয়ে অনেকেই ঢাকায় অবস্থান করছেন। এ পর্যন্ত প্রায় ৫ হাজার লোক ঢাকায় চলে এসেছেন।বাকি সবাই যার যার মত করে কাল সকালের মধ্যে চলে আসবে। ‘

তিনি আরো জানান, আপনারা জানেন,সরকার গতকয়েক দিন ধরে যেভাবে জনমনে ভয় ও ভীতি দেখাচ্ছে, আমাদের সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে।তাতে অনকেই ভীতিগ্রস্ত।ইতিমধ্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল কবির ঢাকায় অবস্থান করছেন।তবে আমাদের শিবচর উপজেলা থেকে বেশি নেতা কর্মী সমাবেশে অংশগ্রহন করেছে।আমরা আশা করছি আগামীকাল মাদারীপুর থেকে ৭ হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘এ মুহূর্তে সারা বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের জন্য বাধা হচ্ছে আওয়ামী লীগ। তবে আমরা তাদের সব বাধা অতিক্রম করে আগামী ১০ তারিখের সমাবেশে মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে সমাবেশে যোগদান করে সমাবেশ সফল করব।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন,ইতোমধ্যে আমাদের শিবচর থেকে দেড় হাজার নেতাকর্মী ঢাকায় এসেছে সমাবেশ যোগ দিতে।যেহেতু শিবচর ঢাকার কাছে তাই সকালের মধ্যে আরো ১ হাজার নেতাকর্মী ঢাকায় আসবেন।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, ‘আমাদের অধিকাংশ নেতাকর্মীরা ঢাকায় পৌঁছে গিয়েছেন। এখনো যারা ঢাকায় পৌঁছাতে পারেননি তারা সবাই যারা যার অবস্থান থেকে ঢাকা অভিমুখে রওনা হয়েছেন। তবে ঢাকার প্রবেশ মুখে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাধা ও হয়রানির সৃষ্টি করছে। সব বাধা পেরিয়ে আগামীকাল সকালের মধ্যে মাদারীপুর থেকে ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!