1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ভেকুর চাপায় যুবকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১.১৮ পিএম
  • ১০৫১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে মাটিকাটার ভেকু মেশিনে চাপা পড়ে খলিল বেপারী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিরুয়াইল নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিল ওই এলাকার কুদ্দুস বেপারীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিরুয়াইল ইউনিয়ন পরিষদের অধীন শিরুয়াইল বাজারের পশ্চিম দিকে একটি রাস্তার কাজ চলতেছিল। শুক্রবার সন্ধ্যার দিকে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ চলছিল। স্থানীয় লোকজনের সাথে মাটি খনন কাজ দেখতে ছিলেন তিনি।এসময় খলিলে পা পিছলে ভেকুর পিছনে পড়ে যান। এক পর্যায় ভেকু মেশিনের আঘাত লাগলে গুরুতর আহত হন খলিল।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান।সেখানে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আশার পথে খলিলের মৃত্যু হয়।

শিরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান সুরাব উদ্দিন মাদবর মুঠোফোনে বলেন, খলিল আমার অত্যন্ত কাছের লোক ছিলো।সন্ধ্যার দিকে খলিল শিরুয়াইল এলাকায় চলমান একটি সরকারি রাস্তার কাজের মাটি কাটা দেখতেছিলো ।আমিতো সেখানে ছিলাম না।সেখানে আরো অনেক লোক রাস্তার মাটি কাটার কাজ দেখতে ছিলো। সেখানে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মারা যান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খলিলের সঙ্গে আসা যুবক রিজু খালাসী বলেন,ইউনিয়নের চেয়ারম্যান একটি রোডের কাজ পেয়েছে। সেই কাজ দেখাশোনার দায়িত্ব ওকে দিয়েছিলেন।সেই কাজ দেখতে গিয়েছিল। তখন ভেকুর নিচে পড়ে যায়।আমরা ওকে ঢাকা নেওয়ার চিন্তা ভাবনা করি।পরে সেখানে থেকে পাঁচ্চর আসি।সেখান থেকে শিবচর হাসপাতালে আসি।

নিলখী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সাহারুল আলী রাত সাড়ে নয়টার দিকে বলেন,ঘটনাটি কিছুক্ষণ আগে জানলাম।শিরুয়াইল বাজার থেকে নিলখি ইউনিয়নের সর্দার মাহমুদ চরের দিকে একটি রাস্তার কাজ চলমান ছিলো।সেখানে নাকি ভেকুর চাপায় লোকটি মারা গেছে। আমি এখন সেখানে যাচ্ছি।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ আসিফুর রহমান প্রিন্স বলেন।রাত আটটার দিকে লোকটিকে আমাদের এখানে আনা হয়।লোকটিকে আনার পড়ে আমরা ইসিজি করি।পরে আমরা ডেড ডিক্লার করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের আইসি ওখানে গেছে। তিনি আসলে জানতে পারবো।আমি খোজ খবর নিচ্ছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!