1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে এক ইউনিয়নে দ্বিতীয় বারের মত আরো ৪৭,৫৮০ টি ইঁদুর নিধন

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৬.১২ পিএম
  • ৯৩৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধিঃ

বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এ প্রতিপাদ্যে মাদারীপুরের শিবচরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক ইউনিয়নের দ্বিতীয় বারের মত আরো ৪৭ হাজার ৫ শত ৮০ টি ইঁদুর মারা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কাঠাঁলবাড়ি ইউনিয়নের তিনটি ব্লকের বিভিন্ন প্রকল্পের ১৫টি কৃষক দল ও শিবচর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সংরক্ষিত লেজ বিনষ্ট করা হয়।

শিবচর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর মাসব্যাপী এ ইঁদুর নিধন অভিযান পরিচালনা করা হয়। এ বছরে কাঠালবাড়ি ইউনিয়নের তিনটি ব্লকের কৃষকেরা দ্বিতীয়বারের মত ৪৭ হাজার ৫ শত ৮০টি ইঁদুর মারে। পরে এসব ইঁদুরের লেজ সংরক্ষণ করা হয়। পরে আজ সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের উপস্থিতিতে সংরক্ষিত লেজ আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

স্থানীয় কৃষক আবদুল আজিজ বলেন, ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে। আমাদের বাড়ি চরাঞ্চলে হওয়ায় বর্ষাকালে এদের উৎপাত বেশি। বাড়ির লেপতোশক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। তাই আমরা এলাকার কৃষি অফিসারের পরামর্শ নিয়ে সারা বছরই ইঁদুর মারি।”

কাঠাঁলবাড়ি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকার বলেন, আমাদের কাঠালবাড়ি ইউনিয়ন থেকে গত শুক্রবার ৭৯ হাজার ৫ শত ৬১ টি ইঁদুরের লেজ বিনষ্ট করা হয়।আজ দ্বিতীয় দিনের মত আমাদের শিবচর উপজেলা পরিষদ চত্বরে আমাদের উপজেলা কৃষি অফিসার ও এসিল্যান্ড স্যারের উপস্থিতিতে আরো ৪৭ হাজার ৫ শত ৮০ টি ইঁদুরের লেজ বিনষ্ট করা হয়।।

উল্লেখ গত শুক্রবার (১১ নভেম্বর) ওই ইউনিয়ন ইউনিয়নের তিনটি ব্লকের বিভিন্ন প্রকল্পের ১৫টি দলের কৃষকের উপস্থিতিতে আরো ৭৯ হাজার ৫ শত ৬১ টি ইঁদুরের সংগৃহীত লেজ পোড়ানো হয়।

এসময় কাঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহসীন উদ্দীন সোহেল বেপারিসহ কাঠালবাড়ি ইউনিয়ন বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!