1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

বিএনপির গণসমাবেশে মানুষের ঢল রাস্তায়, স্কুলের ছাদে সমর্থকরা

  • প্রকাশিত : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ২.৩৮ পিএম
  • ৭৫২ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুর প্রতিনিধি:

প্রখর রোদ উপেক্ষা করে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নেমেছে।

শহরের উপকন্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে শনিবার বেলা ১১ টা থেকে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে বক্তব্য রাখছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজির হয় নেতাকর্মীরা। এখনও নেতাকর্মীরা আসছেন।

প্রচন্ড রোদ উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে। আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠ পরিপূর্ণ হয়ে আশ পাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড় থেকে সমাবেশস্থল পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

সমাবেশস্থলের মাঠ পরিপূর্ণ হয়ে, রাস্তা এবং স্কুল ও ভবনের ছাদে অবস্থান নিয়েছে কর্মী সমর্থকরা।

ইতিমধ্যেই সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিভাগীয় এই গণসমাবেশের একদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সাথে সারাদেশের পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় নেতাকর্মীরা পায়ে হেঁটে, নসিমন , ইজিবাইককে সমাবেশস্থলে পৌঁছেছেন।

তারা সেখানে খন্ড খন্ড মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন সমাবেশের মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকা। এতে সেখানে এক ভিন্ন আমেজের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই সেখানে কয়েক হাজার নেতাকর্মী মাঠে অবস্থান নেন। সারারাত তাদের অনেকে খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন।

মাদারীপুরের শিবচর থেকে আসা যুবদল নেতা রাসেল মোল্লা বলেন, শুক্রবার গভীর রাতে রওনা দিয়ে সকালে এসে পৌঁছেছি। বাস চলাচল বন্ধ থাকায় হেঁটে, ভ্যানে এসেছি। যত কষ্টই হোক সমাবেশ সফল করেই ঘরে ফিরবো।

মধুখালী থেকে আসা ছাত্রদল নেতা সানাউল্লাহ  বলেন, নসিমন ও ইজিবাইকে ভেঙে ভেঙে আমরা এসেছি। প্রায় ৫ কিলোমিটার হেঁটে সমাবেশে এসেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!