1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আধুনিক মানের ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬.১২ পিএম
  • ১১১৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে আধুনিক মানের মোল্লাকান্দি বায়তুল মামুর ক্যাডেট মাদ্রাসা নামে ৪ তলা বিশিষ্ট  একটি মাদ্রাসার প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজের  শুভউদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল মোল্লা কান্দি গ্রামে এ মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়,এলাকার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সাঈদ বিন আবুল হোসেন মোল্লার উদ্যোগে ও স্থানীয় লোকজনের সহযোগিতা গত কয়েকমাস আগে মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মান কাজ শুরু।আজ সকালে ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজ শুরু হয়।যেখানে এক সাথে ১ হাজার ছাত্র ছাত্রী বিনামূল্যে আরবী,কোরআন, হাদীস শিক্ষাসহ আধুনিক শিক্ষা গ্রহন করতে পারবে বলে জানা যায়।

পরে শিবচর পৌর এলাকার সামসুল উলুম কওমীও মাদ্রাসার শিক্ষক ক্বারী ইসমত উল্লাহর (মুরুব্বি হুজুর) পরিচালনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় স্থানীয় মোঃ সেলিম মোল্লা, সাইদ মোল্লা, মুঞ্জু মোল্লা, গিয়াসউদ্দিন মোল্লা, আকুব আলী সরদার,বাবুল সরদারসহ স্থানীয় গন্যমান্য লোকজন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সাঈদ বিন আবুল হোসেন মোল্লা  বলেন,আমার বাবার খুব ইচ্ছে ছিলো এখানে একটি মাদ্রাসা করার।সে করতে পারেনি।তাই আমি তার ওয়ারিশ হিসেবে দায়িত্ব নিয়েছি।তাছাড়া আমাদের বংশের লোকজন ও স্থানীয় লোকজন সহযোগীতা করছে।এখানে ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষা প্রদান করা হবে।আমার একার পক্ষে একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়।আমি চাই সকলের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!