1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের পদ্মানদীতে মৎস কর্মকর্তার উপর জেলেদের হামলা, ১০ লক্ষাধিক মিটার জাল জব্দ

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪.৪৯ পিএম
  • ৬৯৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস কর্মকর্তা ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার(২২ অক্টোবর) সকালে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মানদীতে মৎস কর্মকর্তা ও পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে। এসময় শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমসহ নৌপুলিশের দুই সদস্য ও স্পিডবোট চালক আহত হয়। পরে যৌথ অভিযান চালিয়ে এক জেলেকে আটককরা সহ ১০ লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শিবচর মৎস অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে অন্যান্য দিনের মতো নৌ পুলিশের টিম নিয়ে মৎস অভিযানে যায় উপজেলা মৎস কর্মকর্তা। কাঁঠালবাড়ী গোল চত্বর সংলগ্ন পদ্মানদীতে অভিযানে নামলে চারপাশ থেকে জেলেরা ঘিরে ধরে অভিযানের টিমকে। এ সময় ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া করে অসাধু জেলেরা। জেলেদের হামলায় মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, দুই পুলিশ সদস্য, স্পিডবোটের চালক আহত হন। এসময় স্পিডবোটেও ভাঙচুর চালায় জেলেরা। পরে খবর দেয়া হলে নৌপুলিশ, কোস্টকার্ড, র‌্যাব এর যৌথ অভিযান শুরু হয়। এ সময় ঘটনাস্থল থেকে মালেক মোল্লা(৫৫) নামের এক জেলেকে আটক করে পুলিশ। জব্দ করে দশ লক্ষাধিক মিটার কারেন্ট জাল। দুপুর পর্যন্ত চলে এ অভিযান।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহানুর আলী বলেন,’সকালে মৎস কর্মকর্তা টিম নিয়ে অভিযানে গেলে জেলেরা তাদের ঘিরে ধরে হামলা চালায়। খবর পেয়ে নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। কাঁঠালবাড়ী সংলগ্ন নদীতে দশ লক্ষ মিটারের বেশি জাল উদ্ধার করা হয়।’

শিবচর মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,’সকালে অভিযানে গেলে আমাদের উপর হামলা চালায় জেলেরা। জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করে। আমি সহ মোট চারজন আহত হয়েছি। প্রাথমিক চিকিৎসা নেয়া হয়েছে। এরপর হামলার স্থান ও আশেপাশে ফের অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলম এর নেতৃত্বে র‌্যাব, কোষ্টগার্ড, পুলিশ অভিযানে অংশ নেয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করাসহ বিপুল পরিমান নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!