1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৯.০১ পিএম
  • ৮২৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় পলাশ মাতুব্বর(৩০) ও আফরোজা(২৫) নামে
দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজৈর উপজেলার শানেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ মাতুব্বর উপজেলার মোল্লাদি বাজিদপুর গ্রামের কালু মাতুব্বরের ছেলে তবে আফরোজার পরিচয় জানা যায়নি।

মস্তফাপুর হাই ওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি পরিবহনের সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় প্রায় আধা ঘন্টার যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!