1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে দুটি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৫ পিএম
  • ১০১২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে দুটি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এ জরিমানা করেন।এসময় পৌর বাজারের পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও খান ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে রোগীদের কাছে থেকে বিভিন্ন পরিক্ষার ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্য নেওয়ার অভিযোগে দুপুরে পৌর বাজারের পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও খান ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিক দুটিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় নির্ধারিত মূল্যের বেশি টাকা রাখায় প্রতিষ্ঠান দুইটিকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন,’দুটি ক্লিনিকেই রোগীদের বিভিন্ন টেস্টের মূল্য অতিরিক্ত রাখছিল। তাছাড়া তাদের মূল্য তালিকা আপডেট ছিল না। একারণেই আর্থিক জরিমানা করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হকসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!