1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক্সপ্রেস ওয়ের পাশে নেতাকর্মীরা

  • প্রকাশিত : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১১.৩৪ এএম
  • ৯৮৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

পদ্মা সেতু হয়ে সড়ক পথে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সোয়া ৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়।

 

তাকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।
সকাল থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীরা সড়কের বিভিন্ন অংশে আসতে শুরু করেন। পদ্মা সেতুর জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত সড়কের পাশে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলনা রক্ষাকারী বাহিনী। যানবাহন ও সাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।

শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক দিয়ে টুঙ্গিপাড়া গেছেন। তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।’

শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের যাত্রাকালে মাননীয় চীফ হুইপ জননেতা নূর-ই-আলম চৌধুরী এমপি মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সকাল সাড়ে সাতটা থেকে আমরা এখানে অবস্থান করছি।”

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেই ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!