1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র নিহত

  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৭.২১ পিএম
  • ৮৩৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিফাত নামে এক শিশু নিহত হয়েছেন।

রবিবার বিকেলে সাড়ে পাঁচ টার দিকে এ ঘটনা ঘটে।

চৌদ্দ বছর বয়সী শিশু সিফাত উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা বাদশা কান্দি এলাকার বজলু শেখের ছেলে।সে পাচ্চর এলাকার একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়,বিকেলে নিজ বসত ঘরে এক স্থান থেকে আরেক স্থানে বৈদ্যুতিক সংযোগ দিতে যায়।এসময় অসাবধানতার বসত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে ঘরের মেঝে পড়ে যায়।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন,” শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

নিহতের চাচা শেখ বলেন,আমি বাড়িতে ছিলাম না। শুনছি ওদের ঘরে বিদ্যুতের সংযোগ এক স্থান থেকে আরেক স্থানে নিতে গেলে বিদ্যুতে ধরে।পরে আমি ঘটনা শুনে হাসপাতালে চলে এসেছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন, ঘটনাটি শুনে ওই এলাকার পুলিশ পাঠানো হয়েছে।

মোঃ রফিকুল ইসলাম
০১৭১৫৫৯০২৯৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!