1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

বিএনপির সর্ব শ্রেণির নেতা ও কর্মীরা রাজপথ দখল করে রাখবে- মীর নাসির

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১০.৪৬ পিএম
  • ৯৮৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি,

যতোক্ষণ এ সরকার পদত্যাগ না করবে ততোক্ষণ বিএনপির সর্ব শ্রেণির নেতা ও কর্মীরা রাজপথ দখল করে রাখবে বলে হুশিয়ারি দিলেন, বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর নাসির।

রবিবার (৩১ জুলাই) বিকেলে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এ হুশিয়ার দেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ রাজনীতিবিদ এ সময় বলেন, আজ ভোলায় পুলিশ বাহিনী দিয়ে গুলি করে আমাদের এক নিরীহ কর্মীকে হত্যা করা হয়েছে। এ সরকার কখনোই জনগণের সরকার হতে পারে নি, এ সরকার হচ্ছে পুলিশ বাহিনীর সরকার। তারা বিএনপিকে দমন করার জন্য পুলিশ বাহিনীকে লেলিয়ে দিচ্ছে বিএনপির উপর। এ সন্ত্রাসী সরকার উৎখাতের জন্য বিএনপি কঠিন আন্দোলনে যাবে।

বিক্ষোভ সমাবেশ চলাকালীন মাদারীপুর জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা ও কর্মীরা সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সরকার পতনের স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ সমাবেশে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামিনুর হোসেন মিঠুর সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির সহ জেলার বিভিন্ন নেতা ও কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!