1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরের দুই উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৭.০৯ এএম
  • ৫৫৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কালকিনি ও রাজৈর উপজেলায় শেষ ধাপে ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম নৌকা প্রতীকে ৩ হাজার ৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট। পূর্ব এনায়েতনগর ইউপিতে নেয়ামুল আকন আনারস প্রতীকে ৪ হাজার ১৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী মাহাবুব আলম পেয়েছেন ৩ হাজার ৪১০ ভোট।

অন্যদিকে রাজৈর উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রতীক উন্মুক্ত রাখায় চারটি ইউপিতে ২৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খালিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে সিরাজুল হক মোল্লা, হোসেনপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান, আমগ্রাম ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে সুভাষ চন্দ্র সরকার ও বদরপাশা ইউনিয়নে অটোরিকশা প্রতীক নিয়ে মো. গোলাম ফারুক বেসরকারিভাবে বিজয়ী হন।

মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ছয় ইউপিতে অনুষ্ঠিত হওয়া ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর কোনো প্রকার অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!