1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, পুলিশ মোতায়েন

  • প্রকাশিত : সোমবার, ৩০ মে, ২০২২, ৬.১৩ পিএম
  • ৭৩৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে।উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সোমবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি স্মরণিকা বের করার উদ্যোগ নেয়া হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধিদের বানী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরসাথে রাজনৈতিক নেতাদের বানী যোগ করতে বলে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ। বিষয়টি অস্বীকৃতি জানালে কলেজ শাখা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পদক ফরিদ সরদারের নেতৃত্বে অধ্যক্ষ প্রফেসর জামান মিয়ার কক্ষে ঘেরাও দেয়া হয়। পরে অধ্যক্ষের কক্ষও ভাংচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফরিদ ও তার নেতাকর্মীরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ফরিদ সরদার বিষয়টি অস্বীকার করে বলেন, “শিক্ষকদের কাছে পাওনা টাকার জেরে সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনার ঘটিয়েছে। আমি বা আমার নেতাকর্মীরা এর সাথে জড়িত নয়।”

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামান মিয়া জানান, স্মরণিকা বের করাকেই কেন্দ্র করে সংক্ষুব্ধ ছাত্রলীগ ও বহিরাগত লোকজন হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ব্যাপারে কলেজ কমিটি ও শিক্ষকদের পরামর্শে আইনগত ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, অধ্যক্ষের কক্ষ ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!