1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২০ মে, ২০২২, ২.২৮ পিএম
  • ১২৪১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ৩৬ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৪ টার দিকে শিবচর বাজারের গুয়াতলা এলাকা (পল্লীবিদ্যুত অফিসের সামনে) থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল ইসলাম শিবচর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় মৃত আমজেদ হোসেনের ছেলে।মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবুল কাশেম খান ঘটনার সততা নিশ্চিত করেন।

উদ্বারকৃত ফেনসিডিল

তিনি জানান, গোপন সংবাদে জানতে পারি গুয়াতলা এলাকা (পল্লীবিদ্যুত অফিসের সামনে) পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন একটি সংবাদে সেখানে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আজ দুপুরে আসামীকে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!