1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ায় (ইউপি) নির্বাচন স্থগিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৮.৩১ পিএম
  • ৭৭১ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি
মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ায় উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাধা দেওয়ার বিষয়টি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি। আগামী ১৫ জুন এই ইউপিতে ভোট গ্রহণের কথা ছিল। আজ ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

মঙ্গলবার সন্ধ্যায় ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচনে নিয়ামুল আকন নামের এক চেয়ারম্যান পদপ্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে গেলে একদল লোক তাঁকে বাধা দেয়। বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আনা হলে তিনি মনোনয়নপত্র গ্রহণের উদ্যোগ নেন। এ সময় দুষ্কৃতকারীরা রিটার্নিং কর্মকর্তার ওপরও আক্রমণ করে।

বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে কমিশন এই ইউপির নির্বাচন স্থগিত ঘোষণা করে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে কারও বিরুদ্ধে দায়িত্বপালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!