1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বাবার সাথে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৩.১৬ পিএম
  • ৬৪৫ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ রাব্বি তালুকদার (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার পশ্চিম কালিনগর গ্রামের কালাই তালুকদারের ছেলে ও স্থানীয় কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিহতের বাবার সাথে নিজ জমিতে সেচের মাধ্যমে পানি দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে সেখানে পানি দেয়ার জন্য মোটরের সুইচ দিলে রাব্বি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে রাব্বির চিৎকার শুনে তার বাবা ও স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, “স্কুলছাত্র রাব্বিকে হাসপতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার লাশ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।”

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র রাব্বি নিহত হয়েছে।ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!