1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৩.১০ পিএম
  • ১১৬৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের শিবচরে ৩ কেজি গাঁজাসহ সোহেল মল্লিক(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।এসময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে শিবচর উপজেলার শহর আলী মাতুব্বর কান্দি গ্রামের ইউসুফ হোসেনের বাড়ি সংলগ্ন পূর্ব পাশে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

আটককৃত সোহেল মল্লিক ওই এলাকার মোঃ আজিত মল্লিকের ছেলে।

র্যাব জানান,শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় সোহেল মল্লিককে নেতৃত্ব গাঁজা ক্রয় বিক্রয় চলছে।এসময় র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় শিবচর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!