1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ৯.৫৯ এএম
  • ৯৫৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।তবে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ২১০ ভোট। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন।
উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়ার মৃত্যুতে শূন্য হওয়ার এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।এদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী আর স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন হাজী মোহাসিন মিয়া। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এই নির্বাচনে শতভাগ বিজয়ী হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চৌধুরী। তিনি বলেন, রাজৈর উপজেলা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, তাই আমার বিজয় নিশ্চিত।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাসিন মিয়া জানান, নির্বাচনে কোন কারচুপি না হয় তাহলে আমার বিজয় সুনিশ্চিত। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু ভোটের দাবি করছি।

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ উপজেলায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি।আইনশৃঙ্খলাবাহীনির সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করছে।এখন পর্যন্ত কোন কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাইনি।”

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক জানান, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে প্রার্থীদের সাথে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। সবাই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ জুলাই ভোররাত সাড়ে ৫ টার সময় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বর মাসে শূন্যস্থানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!