1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৯.০০ এএম
  • ১৩৫৬ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কমঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় ১১০ রাউন্ড গুলিসহ কাজী ইশতিয়াক উদ্দিন ফয়সাল(৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ডাসার থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃত  কাজী ইশতিয়াক উদ্দিন ফয়সাল  উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক এবং উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হিমু কাজীর ছেলে। তার বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরন ও পুলিশ সূত্রে জানাগেছে, কাজী ইশতিয়াক উদ্দিন ফয়সাল বুধবার দুপুরে একটি মোটরসাইকেল যোগে ডাসার বাজার থেকে ভুরঘাটার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পূর্বখান্দুলি বাসতলা চৌরাস্তার একটি মুদির দোকানের সামনে পৌছলে প্রথমে ডাসার থানা পুলিশ তাকে দেখে গতি রোধ করেন। এসময় ফয়সাল পুলিশ টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানো চেষ্টাকালে তাকে ডাসার থানার এসআই মেহেদী হাসান, এএসআই সরিফুজ্জামান ও এএসআই আলী হোসেন মিলে আটক করে। এসময় তার কাছ থেকে ২২ বোর রাইফেল/ পিস্তলের ৯৫ রাউন্ড গুলি, ১২ বোরের বন্দুকের কাতুর্জ ১৫পিচ, একটি ধারালো চাকু, একটি মোবাইল সেট, দুইটি সিম ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এঘটনায় ফয়সালের বিরুদ্ধে ডাসার থানার এসআই মেহেদী হাসান খান বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

তবে এ বিষয় জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানকে বেশ কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ফয়সালকে আমরা অস্ত্রসহ গ্রেফতার করেছি। পরে তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। এ মামলায় তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!