1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে ২৪২৫৩ শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন প্রদান

  • প্রকাশিত : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৯.৪৮ পিএম
  • ৯০৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ২৪ হাজার ২৫৩ শিক্ষার্থীর মাঝে করোনার টিকা প্রদান করা হয়েছে। গত ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি শনিবার পর্যন্ত টিকাদান কর্মসূচীতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি থেকে শুরু হয় এ টিকাদান কর্মসূচী। প্রথম দিন করোনার টিকা দেয়া হয় ৩ হাজার ১৮ জন শিক্ষার্থী। উপজেলার ১২ টি বুথে শিক্ষার্থীদের এ টিকা দেয়া হয়। এরপর ৫ টি কেন্দ্র থেকে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। যে সকল শিক্ষার্থী টিকা দিতে পারেনি তারা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ৩৩ হাজার শিক্ষার্থীর ভ্যাকসিনের চাহিদার বিপরীতে টিকা প্রদান করা হয়েছে ২৪ হাজার ২৫৩ জন শিক্ষার্থীকে। প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সংশ্লিষ্ট এলাকাতেও টিকাদান কেন্দ্র করা হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন,’পাঁচ দিন ব্যাপী উপজেলার শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। শৃঙ্খলার সাথে ৫ টি কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!