1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

রাব্বানীর বিরুদ্ধে আদালতে অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১০.৩৮ এএম
  • ৫৩০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে মারধর আর লুটপাটের দায়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে
রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি অভিযোগটি করেন।গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত মানুষকে আসামি করে আদালতে অভিযোগ দেন আব্দুল গনি।মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফয়সাল আল মামুন তা গ্রহণ করে আদেশের জন্যে অপেক্ষামান রেখেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামে আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির কয়েকজন পিটিয়ে আহত করে। মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, ‘অভিযোগটি গ্রহণ করেছে আদালত। তবে বুধবার বিকেল পর্যন্ত কোনো আদেশ দেয়নি। আশা করি বৃহস্পতিবার আদেশ দেবেন।
তিনি আরো বলেন ‘আমার মক্কেল ন্যায় বিচারের আশায় অভিযোগ দিয়েছেন। এখানে কে কোন পদে বা কোন রাজনৈতিক দলের লোক সেটা বড় পরিচয় নয়। দোষীর শাস্তিই আমাদের কাম্য।’

তবে অভিযোগের বিষয় মন্তব্য করতে রাজি হননি গোলাম রাব্বানী। তবে তার বাবা এম এ রশীদ আজাদ বলেন, ‘আমার ছেলেকে ২৬ ডিসেম্বর ইশিবপুর ইউনিয়নের নির্বাচনে গ্যাংকান্দি এলাকায় মারাত্মক জখম করে মোশারফ মোল্লার লোকজন। এই মামলায় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা কারাগারে আছেন। আব্দুল গনি মাতুব্বর তাদের পক্ষের। আমার ছেলেকে হয়রানি করতে এই অভিযোগ দেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!