1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে পদ্মানদী থেকে ২৫ জেলে আটক।২ দিনের জেল।

  • প্রকাশিত : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ১০.১৮ পিএম
  • ৬৭৪ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ২৫ জেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার(২৫ অক্টোবর) ভোর ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পদ্মা নদীর শিবচর উপজেলার কাঠালবাড়ি, বন্দরখোলা ও চরজানাজাত এলাকার পদ্মা নদীর বিভিন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর, শিবচর থানা ও নৌপুলিশ এ অভিযানে অংশ নেয়।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, সোমবার অভিযানে পদ্মা নদী থেকে ২৫ জেলেকে আটক করা হয়। এ সময় ৫৫ হাজার ৬ শত মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করে পুলিশ। পরে রাত সাড়ে ৮ টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সকল জেলেকে ২ দিনের কারাদন্ড দেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,’মা ইলিশ রক্ষায় প্রতিদিনই পদ্মায় অভিযান চলছে। আমাতের উদ্দেশ্য জেলেদের জেল দেওয়া না, মা ইলিশ সংরক্ষণ করা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!