1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাজৈরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার।

  • প্রকাশিত : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৪.৩১ পিএম
  • ৮৭৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি রাজৈর:

মাদারীপুরে অজ্ঞাত (৩৫) পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দক্ষিন নারায়নপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দক্ষিন নারায়নপুর গ্রামের ইটের সড়কের পাশে ঘাসের উপর একটি রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে, এই ঘটনা এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে মরদেহটির নাম পরিচয় কিছুই মেলেনি। লাশের মুখের পুরো অংশ ভারি কিছু দিয়ে থেথলানো হয়েছে।

লাশের পরনে হলুদ টি-শার্ট ও কালো ট্রাউজারে লাল স্টেপ করা ছিলো ও হাতে একটি রাবার বয়লা( বাত ব্যাথার রাবার) ছিলো।

মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই যুবককে হত্যা করা হয়েছে। এছাড়া ইট দিয়ে মুখমন্ডল থেতলেও দেয়া হয়েছে। তবে, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার রাতে যেকোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীতের ধরতে এরইমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!