1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উদযাপন।

  • প্রকাশিত : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ১১.২২ এএম
  • ৯৬৭ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস-অদম্য আত্মবিশ্বাস”এই প্রতিপাদ্যের আলোকে দিবসটি পালন করা হয়।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে দিবসটি উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায়
শিবচর উপজেলা পরিষদের সামনে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা হয়। পরে শহীদ শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

পরে শিবচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান,শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার) ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

শিবচর উপজেলা প্রোগ্রামার সজিব চৌধুরীর সার্বিক তত্বাবধানে এসময় শিবচর উপজেলা পরিষদ ও প্রশাসনের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে দিবসটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!