1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শ্রমজীবী ও হিজড়াদের পাশে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৯.১২ এএম
  • ১২৮৮ জন সংবাদটি পড়েছেন।

 নিজস্ব প্রতিনিধিঃ

মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে হতদরিদ্র রিক্সা চালক ও হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

৩১ মার্চ (মঙ্গলবার) সকালে রাজধানীর মিরপুর বিআরটি এর পিছনে রিক্সা চালক অসহায়,দরিদ্র, খেটে-খাওয়া জনসাধারণ ও হিজড়াদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল,১কেজি তেল,২ কেজি আলু ও সাবান বিতরণ করা হয়েছে। সংস্থার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না,সহকারী পরিচালক আরিফুর রহমান, জেসমিন আক্তার সুমন মিয়া,জনিসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ বিতরণ কর্মসূচীতে অংশ নেয়। সংস্থার পক্ষ হতে বিভিন্ন জেলা শাখায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না।

শাহাদাৎ হোসেন মুন্না বলেন, প্রাণঘাতী (কভিড ১৯) করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। করোনা পরিস্থিতিতে সবকিছুই থমকে গেছে, থমকে গেছে মানুষের রুটি-রুজির মাধ্যমও। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে সমাজের নিম্নআয়ের খেটে-খাওয়া মানুষেরা। কর্মহীন এসব মানুষের কিছুটা কষ্ট লাঘবে সংস্থার পক্ষ হতে এই উদ্যোগ নিয়েছি। এসময় তিনি খাদ্যসামগ্রী নিতে আসা সকলকে অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা ও নিয়মিতভাবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান।

 

অন্যায়ের ও দূর্নীতি  বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!