1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে থামছে না বালু উত্তোলন, অভিযোগের তীর আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে

  • প্রকাশিত : সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ৯.৪২ এএম
  • ১৪৭৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে চলছে অবৈধভাবে বালু উত্তলনের হিড়িক। জেলা প্রশাসন নদী থেকে বালু কাটা ও উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করলেও তা মানছেনা কতিপয় অসাধু বালু উত্তোলনকারীরা। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে দিন রাত চলছে বালু উত্তোলন।

আর এসব অভিযোগ রয়েছে জেলা আওয়ামী লীগের প্রভাশালী নেতা সাখাওয়াত সেলিমের ছেলে সৈয়দ রাজিবের বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে ড্রেজার বসিয়ে সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের পাঁচখোলা ইউনিয়ের মহিষেরচর এলাকায় বালু উত্তোলন করছেন।

স্থানীয় মিঠু মুন্সিসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান’ রাতের আধারেই অধিকাংশ সময় বালু কাটা হতো। কয়েকদিন ধরে দিনের বেলায় প্রকাশ্যেই চলছে বালু উত্তলন করছে রাজিব। তিনি আরও বলেন, এই এলাকায় বিআইডব্লিটির নদী খনন প্রকল্পের অধীনে কাজ চলছে কিন্তু রাজিব সেই প্রকল্পের অধীনে কাজ করে না।

তবে বালু উত্তলনের অভিযোগ অস্বীকার করেছেন রাজিব।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নদীতে বালু কাটার অনুমতি কারও নেই। যদি কেউ কেটে থাকে তাহলে তা অবৈধ।

তিনি আরও বলেন, এ অবৈধ ব্যবসা অচিরেই বন্ধ করে দিয়ে শাস্তির আওতায় আনা হবে। এ জন্য খুবশীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!