1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে জমিজমা নিয়ে বিরোধে হামলা, আহত ৫, বাড়িঘর ভাংচুর-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১০.৪৮ পিএম
  • ১০২০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

শিবচরের  জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। এ হামলায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর নতুন বাজার এলাকায়  ইব্রাহিম শিকদারের নেতৃত্বে এই হামলা চালায় বলে ভুক্তভোগীরা জানান।

অভিযুক্ত ইব্রাহিম শিকদার ওই এলাকার নেসারউদ্দিন শিকদারের বড় ছেলে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, ক্রোকচরের নতুন বাজার এলাকায় জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবৎ একই এলাকার ইউনুস আলী খান ও ইব্রাহিম শিকদারের বিরোধ চলে আসছিলো। আজ বিকেলে ওই জমিতে পাটে পানি দেওয়া নিয়ে তাদের মধ্য তর্কবির্তক হয়।পরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।এসময় ইব্রাহিম শিকদার তার লোকজন নিয়ে  ইউনুস আলী খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ হামলায় মাথায় কোপ লেগে ইউনুস আলী খান গুরুতর আহত হন। এছাড়া একই পক্ষের আরো নুরুল আমিন খান, মিজানুর রহমান খান নামে আরো দুইজন আহত হন।পরে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউনুস আলী খান জানান, জমিতে পাটে পানি দেওয়া নিয়ে তাদের সাথে তর্কবির্তক হয়। ইব্রাহিম শিকদারের নেতৃত্বে ইউনুস আলী খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ব্যাপারে প্রতিপক্ষ ইব্রাহিম শিকদারকে মুঠোফোনে বার বার ফোন দিয়েও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!