1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২-শিবচরনিউজ২৪.কম

  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১১.৪১ পিএম
  • ১৭২৯ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

শিবচরে ড্রামট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আরিফ মুন্সি (২৫) নিহত হয়েছেন।এসময় গুরুতর আহত আরো ২জন।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শিবচর পৌরসভার হাজি শরিয়তুল্লাহ সড়কে উপশহর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ড্রামট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত আরিফ মুন্সী উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের হারুন মুন্সীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ও তার দুই বন্ধু সন্ধার দিকে শিবচরের পাচ্চর থেকে মোটরসাইকেল যোগে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।এসময় শিবচর থেকে পাচ্চরগামী একটি ড্রামট্রাকের সাথে শিবচর পৌরসভার উপশহর এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে মোটরসাইকেলের ৩ আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং মোটর সাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্্বার করে শিবচর উপজেেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আরিফকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন।পরে আশংকাজনক অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত পৌনে এগারোটার দিকে  তার মৃত্যু হয়।

আরিফের চাচা রাকিব মুন্সী শিবচরনিউজ২৪.কমকে বলেন,সন্ধার দিকে আরিফ বাড়ি ফেরার পথে একটি ড্রামট্রাকের সাথে ওর মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ আহত হয়।পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!