1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে সাংবাদিকদের সাথে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৩.১৬ পিএম
  • ১৩৭৫ জন সংবাদটি পড়েছেন।

উপজেলা করেসপন্ডেন্টঃ

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষ্যে শিবচরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন আওয়ামীলীগ প্রার্থী আব্দুল লতিফ মোল্লা।

শনিবার(১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সাংবাদিকদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহব্বান জানিয়ে বলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্বাচনে জয় লাভ করলে গরীব-দুঃখী মানুষের পাশে থেকে পূর্বের ন্যায় কাজ করে যাবে।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ মোল্লা বলেন,’শিবচরের উন্নয়নে আওয়ামীলীগের বিকল্প নাই। চীফ হুইপ নূর ই আলম চৌধুরীর কল্যাণে শিবচর একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা। শিবচরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার বাস্তবায়ন ও মানুষের নৈতিক মূল্যবোধের উন্নয়ণের জন্য কাজ করে যাবো।’

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা.মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক, সাধারন সম্পাদক প্রদ্যুত কুমার সরকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং আওয়ামীলীগ নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!