1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিমুল বাঁচতে চায়

  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০, ১০.২৪ এএম
  • ১২৩৪ জন সংবাদটি পড়েছেন।
রাজশাহী প্রতিনিধি:দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাজশাহীর চারঘাট উপজেলার কলেজছাত্র শিমুল আনজুম পারভেজ (২২)। অন্যদের মতো পরিবারের সবার মাঝে ফিরে আসতে চায় সে।

শিমুল চারঘাটের নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামের ইমরান আলীর একমাত্র ছেলে। পড়াশুনায় মেধাবী বলে জানিয়েছেন এলাকাবাসী। সে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। প্রায় আড়াই মাস ধরে অসুস্থ। বর্তমানে শিমুল ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

শিমুলের বাবা একজন মুদি দোকানদার। মাসিক আয় মাত্র ৬ হাজার টাকা। সামান্য কিছু জমি ছিল, সেটাও বিক্রি করে দিয়েছেন ছেলেকে বাঁচানোর জন্য। বর্তমানে ছেলের চিকিৎসা করানোর সামর্থ নেই এই অসহায় পিতার।

জানা গেছে, শিমুলের চিকিৎসার জন্য ইতোমধ্যে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে। স্বজনদের থেকে নিয়ে টাকা জোগাড় করা হয়েছিল। এখন তার কিছুই আর অবশিষ্ট না থাকায় বিত্তবানসহ সকল মানুষের দারস্থ হয়েছেন কলেজছাত্র শিমুলের পরিবার।

শিমুলের শরীরের বোনমেরু প্রতিস্থাপন করতে হবে। এজন্য ৪০ থেকে ৪৫ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। সবার সহযোগিতা পেলেই শিমুলের পরিবারের মাঝে ফিরে আসা সম্ভব।

সাহায্য পাঠানোর ঠিকানা : ইমরান আলী, হিসাব নম্বর ০২০০০১৪৯২১৩১৪, অগ্রণী ব্যাংক, চারঘাট শাখা, রাজশাহী। বিকাশ নম্বর ০১৭৭০ ৩৬৪০৩৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!