1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ৫,আটক ৪

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১১.৪৫ এএম
  • ২৪৭২ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্ক্ঃ

শিবচরে পাট জাগ দেওয়ার কচুরিপানার ভাগ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর(৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগষ্ট) সকাল ৮ টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চায়না (৪০),কাদির মাদবর (৭০),জামাল (৪৫) ও কামাল (৪০),রাজিয়া (৩৫)সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পারিবারিক ও শিবচর থানা পুলিশ সুত্রে জানাগেছে, বর্ষায় ভেসে আসা কচুরীপানা সংগ্রহ নিয়ে জাহাঙ্গীর মাতুব্বরের সাথে তারই বংসের চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে টেঁটার আঘাতে জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়। এসময় নিহতের পিতা কাদির মাতুব্বরসহ আহত হয়েছে ৫ জন।

তবে এঘটনায় বাচ্চু মাদবর (৪৫), আবু সাইদ (৩৫),আঃ রহমান( ৪০)ও কালাম (৩৫) নামে চারজনকে আটক করে শিবচর থানা পুলিশ।

এ ঘটনায় নিহত জাহাঙ্গীর মাদবরের পিতা কাদির মাদবর বলেন,”আমার ছেলেকে ওরা মেরে ফেলছে।আমি এর বিচার চাই”

নিহত জাহাঙ্গীর মাদবরের স্ত্রী নারগীস বলেন,”সকালে জলাশয়ের কচুরীপানা নিয়ে কথা কাটাকাটির সময় আমার স্বামীকে বাচ্চু টেটা দিয়ে কুপিয়ে মেরে ফেলছে।আমি খুনিদের বিচার চাই”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, একঘটনায় জড়িত থাকার অবিযোগে আমরা ৪ জনকে আটক করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!