1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

করোনা ভাইরাস আতঙ্কে শিবচরবাসীর প্রতি ইউএনও”র জরুরী বার্তা

  • প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২০, ৪.০৯ এএম
  • ১৭৫১ জন সংবাদটি পড়েছেন।

করোনা ভাইরাস মোকাবিলায় সবার মধ্যে সচেতনতা বাড়াতে এবং ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরী ঘোষনা দিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

শনিবার (২১ মার্চ) সকালে মোঃ আসাদুজ্জামান তার ফেসবুক পেজে ঘোষনাটি দেন।

তিনি সেখানে লেখেনঃ-

দেশে নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তেল, পেয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমান মজুদ আছে।তাই আতংকিত হয়ে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় ও মজুদ না করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

অশাধু ব্যবসায়ীদের এমর্মে সাবধান করা হচ্ছে যেন তারা অহেতুক দাম বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ না করে। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ উপজেলার যে সকল হাট-বাজার রয়েছে সেসকল হাট-বাজারসমূহের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার, হাট বাজারের সভাপতি ও সেক্রেটারিকে সমন্বিতভাবে বাজার মনিটরিং করার জন্য অনুরোধ করা হলো এবং অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করলে উপজেলা নির্বাহী অফিসার, শিবচর কে অবহিত করার জন্য অনুরোধ করা হল।

অতিরিক্ত মুনাফাকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ অাইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ জনগণকে আবশ্যিকভাবে রিসিটের মাধ্যমে পণ্য কেনার জন্য অনুরোধ করা হলো।

যেকোন ধরনের হয়রানির ক্ষেত্রে প্রমাণসহ অভিযোগ করা হলে সর্বোচ্চ অাইনগত প্রতিকার নিশ্চিত করা হবে।

জরুরি প্রয়োজনে:-
ইউএনও
শিবচর,মাদারীপুর
মোবাইলঃ01733351424

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!