1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

করোনা: শিবচরে ২ জনসহ মাদারীপুরে নতুন করে আরও ২৪ জন শনাক্ত

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০, ৮.৪৪ পিএম
  • ১৩৪৫ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক, শিবচরনিউজ২৪.কমঃ

মাদারীপুরের নতুন করে আরও ২৪ জন নতুন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলা করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৭৩ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, মাদারীপুরে নতুন করে আরও ২৪ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৪, কালকিনি ৫, রাজৈর ১৩ এবং শিবচরে ২ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় ২৪২টি নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত (৫ জুন) মোট ৩১১৫ জনের নমুনা পরীার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২৫১১ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে আনা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, গত ২৪ ঘন্টায় রাজৈর উপজেলায় মোট ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩ জন রাজৈর হাসপাতালে ও বাকি দুইজন ফরিদপুর সদর হাসপাতালে নমুনা প্রদান করেন।

তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা হচ্ছেন রাজৈর উপজেলার আলমদস্তার ৫, কুন্ডুপাড়া ২, পূর্বসরমঙ্গল ১, টেকেরহাট ১, সেনদিয়া ১, সেনদিয়া ১, কদমবাড়ি ১, দূর্গাবর্দ্দী ১ ও রাজৈর সীমান্তবর্তী গোপালগঞ্জ জেলার মোচনা ১, পূর্বরাজদী গ্রামের ১ জন।

শিবচর উপজেলার আক্রান্ত ২ জনের একজন পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ও আরেক জনের বাড়ি চরশ্যামাইল এলাকায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, রাজৈর উপজেলায় নতুন ১৫ জনের শনাক্তের মধ্যে এর মধ্যে ১৩ জন রাজৈর হাসপাতালে ও বাকি দুইজন ফরিদপুর সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। এদের মধ্যে ফরিদপুর সদর হাসপাতালে নমুনা প্রদানকারীদের বাড়ি রাজৈর উপজেলায়। কিন্তু রাজৈর উপজেলায় নমুনা প্রদানকারীদের মধ্যে দুইজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন। তাই নতুন শনাক্তদের মধ্যে দুইজনের বাড়ি গোপালগঞ্জ জেলায় হওয়ায় শনাক্তদের মাদারীপুর জেলা হিসেবে শনাক্ত গণনা করা হয়নি।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৭৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪২ জন, শিবচর উপজেলায় ৩৬ জন, রাজৈর উপজেলায় ৬৫ জন এবং কালকিনি উপজেলায় ৩০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!