1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

বিভিন্ন রোগের পরীক্ষার রিপোর্টে গড়মিল থাকার কারনেই দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা কম।স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৬.২৭ পিএম
  • ৫৫০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন,স্বাস্থ্যসেবার মান বাড়াতে দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সাবলম্বী করার তাগিদ দেয়া হচ্ছে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে এর বিকল্প নেই। বিভিন্ন রোগের পরীক্ষার রিপোর্টে গড়মিল থাকার কারনেই দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা কম। এগুলো চিন্তা করেই অনেকে বিদেশ চলে যায়। দেশের টেকনোলজি শক্ত হলে, রোগের চিকিৎসা দেশেই করা সম্ভব। প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা নিশ্চিত করতেই হবে। সবরোগের সার্ভিস ভাল করে দেয়া হলে, রাজধানী ঢাকায় রোগীর চাপ কমবে।

বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনষ্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি পরিদর্শণ শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগ সঠিকভাবে নির্নয় না হওয়ায় দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যায় চিকিৎসা করাতে।টেকশিয়ানরা সঠিকভাবে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সঠিক প্রদান করলেই দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে।

এর আগে সকালে স্বাস্থ্য মন্ত্রী শিবচর উপজেলা বিভিন্ন স্থানে স্বাস্থ্য মন্ত্রনায়ের অর্থায়নে নির্মিত এর মধ্যে ইলিয়াস অহম্মেদ ট্রমা সেন্টার, চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু ক্লিনিক, শিবচর উপজেল স্বাস্থ কমপ্লেক্স ও শিবচর ডায়াবেটিক সমিতি ও পরিদর্শ্ন করেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আজিজুর রহমান, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জণ ডা. ইকরাম হোসেনশিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ সেলিম মিয়া,শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!