1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে ভুয়া ডিবি পরিচয়ে  মাক্রোবাসসহ ৬ অপহরণকারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৪.১৭ পিএম
  • ১১৩১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপরে  ভুয়া ডিবি পরিচয়ে মাক্রোবাসাসহ ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।

আজ দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে প্রেস কনভারেন্সের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান মাদারীপুর পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান।

আটককৃতরা হলেন. পিরোজপুর জেলার সাতুরিয়া  থানার ডুমজুরি গ্রামের মোঃ আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার (৩২), মোঃ আলতাব খানের ছেলে মোঃ তালেব খান (২৯), মৃত- মুনসুর আলী গাজীর ছেলে মোঃ জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), ও চিরাপাড়া গ্রামের মোঃ ছালেক শরিফের ছেলে মোঃ মিরাজ শরিফ (৩৫) ও বিড়ালজুরি গ্রামের মৃত আলী আকবার হাওলাদারের ছেলে মোঃ খাইরুল ইসরাম হাওলাদার (৩৮), এবং পাড় সাতুরিয়া  গ্রামের মৃত কেএম রুহুল আমিন খলিফার ছেলে জুনায়দুল আমিন ওরফে কে এম রুবেল (৪৫)

সংবাদ সম্মেলনে মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে রাজৈর থানার টেকেরহাট বন্দর থেকে কাজল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে মারধর করে। এরপর তার স্বজনদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। দিনদুপুরে জনাকীর্ণ এলাকায় এই অপহণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা  ঘটনাটি রাজৈর থানা পুলিশকে অবগত করে। পুলিশ তৎক্ষনাত অভিযান চালিয়ে অপহরণের অভিযোগে ৬জনকে গ্রেফতার। এই ঘটনায় মঙ্গলবার রাতেই রাজৈর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গ্রেফতা দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে।

পুলিশ সুপার আরও জানান, অপহরণকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা করে।প্রেস কনভারেন্সে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস মোঃ মনিরুজ্জামান ফকির, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, এএসপি (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!