1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে নৌকার জয় নিশ্চিতে ভোটারদের দুয়ারে ছাত্রলীগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৮.০৪ পিএম
  • ৬১৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

জাতীয় সংসদের চিফ হুইপ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরীর জন্য নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন শিবচর উপজেলা ছাত্র লীগের  নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দলে দলে ভাগ হয়ে তারা নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।এসময় ভোটারদের নুর ই আলম চৌধুরীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান তারা।

শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবরের নেতৃত্বে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এসময় শিবচর উপজেলা , পৌর, বিভিন্ন কলেজ ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, আমরা ভোর থেকে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভান্ডরীকান্দি ইউনিয়নের সবগুলো গ্রামে গিয়েছি।ভোটারা লিটন চৌধুরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকায় ভোট দেওয়ার আশাব্যক্ত করেন।

এসময় উপজেলা ছাত্র লীগের সভাপতি বলেন, শিবচর উপজেলা, পৌর, ইউনিয়নসহ ছাত্রীলীগের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর কাজ করছে । আজ সারাদিন আমরা ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারনা চালিয়েছি।আমরা ওই ইউনিয়নের সকল ওয়ার্ডে আুমাদের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ভাগ ভাগ হয়ে ভোটারদের ভোট প্রার্থনা করেছি।আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা বিপুল ভোটে জয় লাভ করবে এমনটা আশা করেন তিনি।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!