1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে তিনটি আসনে ১৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৬.০১ পিএম
  • ৪১৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে তিনটি সংসদীয় আসনে মোট ১৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে।

সোমবার(১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মারুফুর রশিদ খান নিজ কার্যালয়ে প্রার্থীর ও সমর্থকদের সামনেই প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।

পরে প্রার্থীরা বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। অনেকেই নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলও করেছেন। উন্নয়নের নানান প্রতিশ্রুতি ভোট প্রার্থণা করেন প্রার্থীরা।

রির্টানিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন পেয়েছেন নৌকার প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিক লড়বেন লাঙ্গল প্রতীক নিয়ে। আর বাংলাদেশ তরিকত ফেডারেশন তোফাজ্জেল হাসেন খানের প্রতীক ফুলের মালা।

মাদারীপুর-০২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খানের প্রতীক নৌকা, বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী ডাব প্রতীক পেয়েছেন সুবল চন্দ্র মজুমদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীক পান ইউসুফ আলী সুমন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়বেন একেএম নুরুজ্জামান।

এদিকে মাদারীপুর-০৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রতীক পান ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম পেয়েছেন ঈগল প্রতীক, জাতীয় পার্টি মো. আব্দুল খালেক পেয়েছেন লাঙ্গল, তৃনমূল বিএনপির প্রবীন হালদারের মার্কা সোনালী আঁশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতীকে লড়বেন নিতাই চক্রবর্তী ও কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাসের মার্কা গামছা।

এর আগে রোববার দুপুরে মাদারীপুর-০১ আসনে জাকের পাটি মাসুদ শিকদার, মাদারীপুর-০২ আসনে মো. আসাদুজ্জামান আকন ও মাদারীপুর-০৩ আসনে ইকবাল হোসেন খোকন মুন্সী কেন্দ্রীয় সিদ্ধান্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া মাদারীপুর-০৩ আসন থেকে আরেক স্বতন্ত্র প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মারুফুর রশিদ খান জানান, ‘আচরনবিধি মেনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!