1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত,আহত ৩

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৯.২৩ এএম
  • ৫৬৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নায়েক নাজমুল ও কনস্টেবল (২২১) নাসিরুদ্দিন নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন

শুক্রবার (১৭ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

নিহত দুই পুলিশের সদস্য ভাঙ্গা হাইওয়ে থানায় কর্মরত।আহত পুলিশের সদস্যরা হলেন কনেষ্টেবল ১২১/ ইব্রাহিম সর্দার, কনেষ্টেবল ১১৯/ জাকির হোসেন কনেষ্টেবল ৫৩৪/ মিথোয়াইচিং মার্মা।ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকি ঘটনার সততা নিশ্চিত করেন।

তিনি জানান, ভাঙ্গা হাইওয়ে থানার ০৫ জন পুলিশ সদস্য সিএনজি চালিত অটোরিকশা যোগে বাৎসরিক ফায়ারিং এ অংশগ্রহণ করার উদ্দেশ্যে ফরিদপুর যাওয়ার পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে সিএসজি চালিত অটোরিকশায় থাকা নায়েক নাজমুল ও কনস্টেবল (২২১) নাসিরুদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।এবং অপর তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর প্রেরণ করেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!