1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে হোটেলে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১০.৫৩ পিএম
  • ৫০৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর পৌর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৫৫) নামে এক সুপারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজার এলাকার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।উদ্বারকৃত সিদ্দিক বরিশালের উজিরপুর উপজেলার হস্তিকুন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী সন্ধার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী হোটেল ম্যানেজারের বরাত দিয়ে জানান, বুধবার বিকালে সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক। পরে বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করা শেষ করে বুধবার দুপুরের দিকে বিশ্রাম নেওয়ার জন্য যান ইসলামিয়া আবাসিক হোটেলে। এরপরে রাতে সেখানে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে লাশ দেখে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের লাশ উদ্ধার করে। এর আগেও তিনি মাদারীপুরে এসে এই হোটেলে যাত্রীযাপন করতেন।

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মাহামুদ সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!