1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ঔষুধের দাম বেশি রাখার কারণ জানতে চাওয়ায় ক্রেতার মাথা ফাটালো দোকানদার।

  • প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৮.৩৫ পিএম
  • ৫৬৭ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ্ মুছা,সাব এডিটরঃ

মাদারীপুরের শিবচর উপজেলার ঔষুধের দাম বেশি রাখার কারণ জানতে চাওয়ায় সাগর হাওলাদার (২৩) নামে এক ক্রেতাকে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে।

শনিবার (১ লা অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মালেরহাট বাজারের
এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায়, সাগর হাওলাদার কিছু ঔষুধ ক্রয় করেন মালের হাটের মাদবর কান্দি ষ্ট্যান্ডের আল নূর মেডিসিন কর্নার থেকে। পরবর্তীতে ঔষুধের মূল্য যাচাই করলে আল নূর মেডিসিন কর্নার মূল্য বেশি রেখেছেন বলে সাগর হাওলাদার অবগত হন।পরে আজ দুপুর সাড়ে ১২ টার দিকে সাগর হাওলাদার নূর মেডিসিন কর্নারে গিয়ে দাম বেশি রাখার কারণ জানতে চাইলে দোকানদারের সাথে এ নিয়ে বাকবিতণ্ডা হওয়ার এক পর্যায়ে হাতাহাতি ঘটলে আল নূর মেডিসিন কর্নারের সত্ত্বাধিকারী মোঃ সেকান্দার তার হাতে থাকা একটি রড দিয়ে সাগর হাওলাদারের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়েজুর রহমান বলেন, “সাগর হাওলাদার নামে একজন রোগী চোখের উপরে ক্ষত নিয়ে হসপিটালে এসেছে, তার কয়েকটি সেলাই লেগেছে ক্ষত স্থানে। বর্তমানে সাগর হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।”

এই ঘটনায় অভিযুক্ত দোকানদার মোঃ সেকান্দার, আহত হয়ে একই হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সেকান্দারের স্বজনরা অভিযোগ করেছেন, সেকান্দারের উপর হামলা চালানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!