1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর এনকেআই’র এসএসসি ২০০৪ ব্যাচের ইফতার

  • প্রকাশিত : রবিবার, ১ মে, ২০২২, ১০.৩১ পিএম
  • ৮০০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের এসএসসি ব্যাচ ২০০৪ এর দেড় যুগ পূর্তি উপলক্ষ্যে ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মে) বিদ্যালয়ের নুর ই আলম চৌধুরী ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০০৪ ইং সনের এসএসসি পরিক্ষার্থীসহ আরো কয়েকটি ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

রাজা,লাভলু,দিদার,সাহাদাত,
হাফিজ, কমলেশ,সাজু রুদ্রের প্রচেষ্টায় এস.এস.সি ২০০৪ ব্যাচের প্রায় অর্ধশত শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

ব্যাচের শিক্ষার্থী আক্কাছ আলীর পরিচালনায়  ইফতার মাহফিলে দেশ ও সমাজের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান সম্পর্কে আয়োজক কমিটি জানায়, আয়োজন সফল হয় তখনই যখন আমাদের সেই চিরচেনা বন্ধুদের পুরনো মুখগুলো দেখতে পাই। তাই এবারও বলবো সফলভাবেই শেষ করতে পেরেছি আমাদের এ আয়োজন। সময়ের সাথে সাথে আজ সবাই ব্যস্ত। সবার সাথে সবার আজ দেখা হয় না। তাই সবাইকে মিলিত করার জন্য প্রতিবছর আমাদের এ আয়োজন থাকে। ইনশাআল্লাহ সামনের দিকেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।

ইফতার ও মাগরিবের নামাজ শেষে এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় ব্যাচের রায়হান,সজিব,মামুন,ওলি খান,আকরামসহ কয়েকজন ব্যাচের সকলের সমন্বয়ে একটি অরাজনৈতিক সংগঠন খোলাসহ নানা বিষয়ে আলোচনা করেন।আগামী বুধবার (৪ মে) সন্ধ্যা স্কুলের মাঠে ঈদ পরবর্তী এক মিলনমেলার আয়োজনের স্বীদ্ধান্ত নেওয়া হয়।সেখানে সকলের উপস্থিতি ও মূল্যবান মতামতের কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!