1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারে ফিরিয়ে দিলেন শিবচর থানার ওসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৭.০৭ পিএম
  • ১০৪৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:

শিবচরে হারিয়ে যাওয়ার একদিন পরে প্রতিবন্ধী শিশু সিয়ামকে খুঁজে পেলো তার পরিবার।

মঙ্গলবার(১১ এপ্রিল) দুপুরে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন শিশুটিকে তার বাবা ও নানার হাতে তুলে দেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,’সোমবার বন্দরখোলা বাজার এলাকা থেকে শিশুটি পেয়ে শিবচর থানায় নিয়ে আসেন আমাদের এক পুলিশ সদস্য। শিশুটি নিজের নাম বলতে পারলেও বাবার নাম ও ঠিকানা কিছুই বলতে পারছিল না। রাতে আমাদের নারী ও শিশু ডেস্কের দায়িত্বরত উপ-পরিদর্শক রেনুকা আক্তার শিশুটির পরিচর্যা করেন এবং ওর কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেন। মঙ্গলবার সাংবাদিকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি প্রকাশ করলে শিশুটির পরিবারের দৃষ্টিগোচর হয়।

ওসি আরও বলেন,’শিশুটি মানসিক প্রতিবন্ধী। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার আদেল মুন্সীকান্দি গ্রামের কৃষক ফারুক বেপারীর ছেলে। মঙ্গলবার দুপুরে শিশুটির পিতা ও নানার কাছে শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!