1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মারা গেলেন শিবচরের লায়লা আক্তার

  • প্রকাশিত : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৮.২১ এএম
  • ১১৯১ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার নাম লায়লা আক্তার (৫২)। তিনি ১ জুলাই মারা যান।

 এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে ১১ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৮ জন, নারী ৩ জন।

আজ রবিবার (৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, লায়লা আক্তারের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের ইউনিয়নের ডাইয়ারচর এলাকায়। তার স্বামীর নাম আবদুল মোতালেব। তার পাসপোর্ট নম্বর EG0061017। তার হজ গাইড মো. আনোয়ার হোসেন, মোনাজ্জেম মাওলানা আহমদ আলী।

এর আগে আরও ৯ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে জাহাঙ্গীর কবির (৬০) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন, রামুজা বেগম (৫৪) ও মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৪) ১৭ জুন, আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭) ২১ জুন, ২৮ জুন মো. আব্দুল গফুর মিয়া (৬১) এবং ৩০ জুন মো. রফিকুল ইসলাম (৪৭) ও ফাতেমা বেগম (৬০) মারা যান।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!