1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

সিলেটের ওসমানী মেডিকেল কলেজে চান্স পেলো শিবচরের জিয়াদুল

  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৪৯ পিএম
  • ১৫৮৯ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট:

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন।

প্রকাশিত ফলে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছে জিয়াদুল ইসলাম।

জিয়াদুল মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের ঠান্ডু মাদবরের ছেলে।দুই ভাই বোনের মধ্যে জিয়াদুলই বড়।

সে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শিবচর উপজেলার মাদবরেরচর রহিমউদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ ও ২০২৩ সালে রাজধানীর ড. মাহবুবর  রহমান মোল্লা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উক্তীর্ন হন।

মেডিকেলে ভর্তি পরীক্ষায় উক্তীর্ন হয়ে জিয়াদুল বলেন,মহান রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া আদায় করছি। আমি কখনো ভাবিনি আমার ফলাফল এত ভালো আসবে। এর পেছনের অনেক অবদান আমার বাবা- মা,নানা ও আমার স্কুল এবং কলেজের শিক্ষকদের। আমার শিক্ষকরা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিতেন।  জীবনে মানবিকতার সাথে মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। আমি যেনো ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারি তার জন্য সকলের নিকট দোয়া চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!