1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

সাকলাইন কাজীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার ও আইনের আওতায় আনতে হবে’– নিক্সন চৌধুরী

  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬.৪২ এএম
  • ৬১২ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘ভাঙ্গার কাউলিপাড়ার সাকলাইন কাজী(ফরিদপুর জেলা আওয়ামীলীগ সহসভাপতি) শেখ পরিবার, শেখ সেলিম, আমার ভাই চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শেখ হেলাল, মামাতো ভাই শেখ তন্ময়কে নিয়ে গালিগালাজ করেছেন। এই কাজী সাকলাইনকে আইনের আওতায় আনতে হবে।’

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ শেখ পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার(১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সূর্য্যনগর বাজারে দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের এক প্রতিবাদ সমাবেশে নিক্সন চৌধুরী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,’ইতোমধ্যেই কাজী সাকলাইনের বিরুদ্ধে এই এলাকার(শিবচর) মানুষ মামলা দিয়েছে। সে আচরনবিধি লঙ্ঘন করেছে এবং শেখ পরিবারকে নিয়ে যে বিশ্রী ভাষায় মন্তব্য করেছে তার জন্য সাকলাইনের বিচার করতে হবে। সাকলাইনকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের জনগন আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোটের মাধ্যমে এর উচিত বিচার করে দিবে।’

দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউল মাদবরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহির চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ পান্নু চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজীব ঢালী, সাধারন সম্পাদক আসিফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া গ্রামে এক উঠান বৈঠকে ফরিদপুর-৪ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর চাচাতো ভাই ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন কাজী তার বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তন্ময়সহ শেখ পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ন ,মানহানিকর ও নির্বাচন আচরন বিধি বহির্ভূত বক্তব্য দেন। তার ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এনিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলা যুবলীগের সভাপতি মো: ইলিয়াস হোসেন পাশার নজরে এলে তিনি বাদী হয়ে হেদায়েত উল্লাহ সাকলাইন এর বিরুদ্ধে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!