1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

সন্যাসীরচরে তারেক মাদবরের উঠান বৈঠক রুপ নিলো জনসভায়

  • প্রকাশিত : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ১২.০৯ পিএম
  • ১০৯৩ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ্ মুছা,ষ্টাফ করেসপন্ডেটঃ

রফিকুল ইসলাম তারেক মাদবর বলেন, আমার বাবা দীর্ঘদিন যাবৎ এই ইউনিয়নের রাজনীতি করে আসছেন, তিনি দীর্ঘদীন আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে লালিত হয়েছি। ছাত্র জীবন থেকেই এই এলাকা তথা ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাচ্ছি।আমি সকলের দোয়া চাই এবং তাদের মূল্যবাদ ভোট চাই, আমি জনগনের ভোটে নির্বাচিত হতে পারলে সন্যাসীরচর হবে একটি আধুনিক ও উন্নয়নশীল জনপদ।

শিবচরের সন্যাসীর চর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারনা চলছে ইউনিয়ন জুড়ে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজারচর মাদবর কান্দি এলাকায় এক উঠান বৈঠকের আয়োজন করেন সন্যাসীরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী রফিকুল ইসলাম তারেক মাদবর। বাদ আসর থেকে দলে দলে লোক সমাগম হতে শুরু করলে উঠান বৈঠক রুপ নেয় বিশাল জনসভায়।

সরেজমিনে সন্যাসীর চর ইউনিয়ন গিয়ে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচনী আয়োজন চলছে। আগামী ২৩ শে ডিসেম্বর ভোট গ্রহন হবে এই ইউনিয়নে।নতুন ভোটারদের নিকট বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন রফিকুল ইসলাম তারেক মাদবর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নতুন ভোটার বলেন, আমরা চাই আগামীর দিনগুলো হোক তরুন নেতৃত্বাধীন, সমাজের বর্তমান পরিস্থিতি পরিবর্তনে ইউনিয়নের শাসক হওয়া চাই তরুন, ত্যাগী, এবং শিক্ষা-দিক্ষায় যিনি এগিয়ে এমন প্রার্থীকেই আমরা ভোট দিতে চাই।

রফিকুল ইসলাম তারেক মাদবর বলেন, “আমার বাবা দীর্ঘদিন যাবৎ এই ইউনিয়নের রাজনীতী করে আসছেন, তিনি দীর্ঘদীন আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে লালিত হয়েছি। ছাত্র জীবন থেকেই এই এলাকা তথা ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাচ্ছি।আমি সকলের দোয়া চাই এবং তাদের মূল্যবাদ ভোট চাই, আমি জনগনের ভোটে নির্বাচিত হতে পারলে সন্যাসীরচর হবে একটি আধুনিক ও উন্নয়নশীল জনপদ।”

সভায়, সাবেক চেয়ারম্যান, মরহুম রায়হানউদ্দিন মোল্লার ছেলে দাদন মোল্লার সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীগন বক্তব্য রাখেন।তাদের অধিকাংশই তারুন্যকে প্রাধান্য দিয়ে ইউপি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!