1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা নির্বাচন করবো, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন, চিফ হুইপ

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬.২২ পিএম
  • ৫৭৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন,’আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা যেমন পদ্মা সেতু করেছি, তেমনি আমরা নির্বাচনও করবো। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে ,আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে।’

রোববার(২৪ ডিসেম্বর) মাদারীপুর ১ আসনের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এসময় চিফ হুইপ আরও বলেন,’বিদেশে বসে তারেক জিয়ার নির্দেশে বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুণ দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’

এসময় তিনি বলেন,’ ফাঁসি হওয়া যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী,স্বাধীনতা যুদ্ধে পরাজিতদের পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়েছে খুনি তারেক জিয়ার নেতৃত্বে। বিদেশে বসে তারেক জিয়ার নির্দেশে এখানে বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এটা তার (তারেক জিয়া) নেতৃত্বে তাদের আমলে যে লুটপাট করা টাকা ও এই সকল পরিবারগুলোর মাধ্যমে এই টাকা ব্যয় করে এই অপচেষ্টা তারা করছে।’

এদিন চিফ হুইপ দক্ষিণ বহেরাতলা ও কুতুবপুর ইউনিয়নের আরো কয়কটি স্থানে জনসংযোগ করেন। পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী উকিলসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!